অথচ আমাদের ভুলে থাকার কথা ছিলো
এইসব দাম্পত্য বিলাস-সাংসারিক খুঁনসুঁটি-খুঁটিনাটি
কথা ছিলো বছর বছর আর বলব না নিজস্ব কাহন
ভুলে থাকব প্রচলিত সব প্রথা আর দাহঘর,
আবোলতাবোল প্রথম মানুষের স্মৃতি,
জন্মদিন-বিবাহবার্ষিকী কিংবা আশীর্বাদ-এনগেজমেন্টের দিন,
শেয়ার করা ছবিতেও থাকবেনা কোন ক্যাপশন
বাঁচব ঠিক,তবে অন্যভস্ত নিপূণ অভিনয়েই…
নাহ্, আমরা কথা রাখিনি,
সুখের ছলাকলার প্রচারে ঠিকই
আমরা ছাড়িয়ে গেছি পরষ্পরকে,
নিশ্চুপ নির্ভার হয়ে নি:শব্দে ভুলে গেছি
আমরা একদিন আমাদের ছিলাম !!!
অথচ আমাদের আরো কিছু গল্প ছিলো
রাতজাগা সেসব মুহুর্তরা উড়াল দিয়েছে কবে
দূরে…..বহুদূরে……. একটুও টের পাইনি তুমি কিংবা আমি !!